More

    বরিশালে ৬৬৬৩ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ শুরু

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বরিশাল জেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। ২২মে শুক্রবার সকাল ১১ টায় দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশাল সদর উপজেলার মসজিদের ইমাম এবং পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান পাশাপাশি তিনি এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেনসহ আরো অনেকে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে। বরিশাল সদর উপজেলার মসজিদের সংখ্যা ১০৫০ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা,

    বাকেরগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ১১১৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৭৮৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার মসজিদের সংখ্যা ৪৩৬ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার মসজিদের সংখ্যা ৮৩৮ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৪৭৭ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার মসজিদের সংখ্যা ৬৫৫ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার মসজিদের সংখ্যা ২৮৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা,

    উজিরপুর উপজেলার মসজিদের সংখ্যা ৫৩৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার মসজিদের সংখ্যা ৪৯৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা মোট ৬৬৬৩ টি মসজিদে মোট ৩ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হবে। পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়। পর্যায়ক্রমে বরিশালের সকল উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.