More

    গৌরনদীতে ৬৫৫টি মসজিদে ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান

    অবশ্যই পরুন

    বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দেশের মসজিদ গুলোতে দান ও অনুদান কমে যাওয়ায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক কালীন অনুদান হিসেবে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৫৫টি মসজিদে ৩২ লক্ষ ৭৫হাজার টাকা নগদ শুক্রবার প্রদান করা হয়েছে।
    এ উপলক্ষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে প্রতি মসজিদের কর্তৃপক্ষের হাতে নগদ ৫ হাজার টাকা করে ৬৫৫টি মসজিদে ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_precisas_y_plinko_online_para_dominar_el_azar_con_cada_tirada_emocio

    Estrategias precisas y plinko online para dominar el azar con cada tirada emocionanteComprendiendo la Probabilidad y el Azar en...