More

    রাইজ গৌরনদী ফাউন্ডেশনের উদ্যােগে টরকী বন্দরে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

    অবশ্যই পরুন

    প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমনের প্রাদুর্ভাবের কারনে সরকার ঘোষিত লকডাউনের ফলে সারাদেশের গরীব ও অসহায় মানুষের জীবন যাপনের উদ্ধেগ ও উৎকন্ঠা জীবন যাপনের করছেন, ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছেন ও আসন্ন পবিত্র ঈদে কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাইজ গৌরনদী ফাউন্ডেশন।

    উপজেলার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডর গ্রামে নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, পিঁয়াজ, আলু, চিনি, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও নগদ অর্থসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। শনিবার রাইজ গৌরনদী ফাউন্ডেশনের উদ্যােগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    উক্ত ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন রাইজ গৌরনদী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শরীফ সাহাবুব হাসান, নির্বাহী পরিচালক শরীফ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক রাজিব খান ও অঙ্গ সংগঠনের রুবেল গোমস্তা, এম ডি ফাহাদ, মোঃ মাসুদ সরদার, মোঃ খাইরুল খন্দকার, আলীম, ফয়সাল আরাফাত, পল্টু কুমার প্রমুখ।

    আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া, অগৈলঝাড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও গৌরনদী ডট নিউজের নির্বাহী সম্পাদক এস এম শামীম, এশিয়ান টিভির প্রতিনিধি ও বরিশাল ডট নিউজের ক্রাইম রিপোর্টার মোল্লা ফারুক, গৌরনদী ডট নিউজের বার্তা সম্পাদক সৌরভ হোসেন, জসিম হাসান, আরেফিন রিয়াদ প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....