More

    সৌদির সাথে বরিশালের ৪৫ গ্রামবাসীর ঈদ উদযাপন

    অবশ্যই পরুন

    সৌদির সাথে বরিশালের ৪৫ গ্রামবাসীর ঈদ পালনসৌদির সাথে বরিশালের ৪৫ গ্রামবাসীর ঈদ পালন
    সৌদি আরবের সাথে চাঁদ দেখার মিল রেখে পবিত্র ঈদ উদযাপন করছে বরিশাল বিভাগের চার জেলার ৪৫ গ্রামবাসী।

    সে অনুযায়ী রোববার (২৪ মে) বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর।

    রোববার সকাল নয়টায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকায় হাজি বাড়ি জামে মসজিদের পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামসহ হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজের জামাতে অংশ নেয়।

    এছাড়াও পটুয়াখালী জেলার গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুরসহ ২২ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদ পালন করছে।

    এদিকে ঈদ উদযাপন করছেন বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার পাঁচ সহস্রাধিক মুসল্লি।

    অপরদিকে ভোলার পাঁচ উপজেলার মধ্যে ভোলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়ি ও পশ্চিম মুলাইপত্তন, লালমোহন পৌর এলাকা ফরাজগঞ্জ ও লাঙ্গলখালী, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও শম্ভুপুর এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামসহ ১০ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।

    আরো জানা গেছে, বাংলাদেশের একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ পালন করে আসছেন চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী ওই জেলার গ্রামবাসীরা।

    বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু জানান, সৌদির সাথে মিল রেখেই বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ টি গ্রামে কয়েক হাজার মানুষ রোজা ও ঈদ পালন করছি আনন্দঘন পরিবেশে।

    তবে এবার করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত সম্পন্ন হয়েছে বলেও জানান এই অনুসারী ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.