More

    বরিশালে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮। গতকাল ২৫ মে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

    অভিযান পরিচালনাকালে আনুমানিক দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানাধীন কাঠালবাড়ী সাকিনস্থ পদ্মা সেতুগামী রোড হইতে কাঠালবাড়ী ঘাট গামী রাস্তার উপর কিছু ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে।

    প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি তাদের আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ খান জাহান আলী(২৫), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি, (২) মোঃ জনি(২৪), পিতাঃ মোঃ জসিম, সাং-দুলালপুর, থানাঃ ব্রাহ্মনপাড়া, জেলাঃ কুমিল্লা, (৩) মোঃ আব্দুল মালেক(২৮), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি বলে জানাই।

    খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে মাদক বিক্রির জন্য তারা উক্ত এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবেেদ স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে সর্বমোট ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

    র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...