More

    বরিশাল থেকে পাঁচারকালে ৭ লাখ রেনুপোনা জব্দ

    অবশ্যই পরুন

    বরিশাল থেকে অবৈধ পাঁচারকালে জেলার মেহেন্দিগঞ্জের শ্রীপুরের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে সকল রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

    এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেনু পোনাগুলো জব্দ করা হয়।

    কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা অবৈধভাবে পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে।

    ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশী করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির ৭ লাখ পিস রেনুপোনা উদ্ধার করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত ৭ লাখ পিস রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...