More

    ঝালকাঠিতে কলেজছাত্রীকে ধর্ষণের পর মুক্তিপণ দাবি

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঠালিয়ায় এক কলেজছাত্রীকে আটকে রেখে বখাটেরা ধর্ষণ করার পরে অভিভাবকদের কাছে মুক্তিপণ দাবি করে। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্যে শুক্রবার দুপুরে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে প্রেরণ করেন।

    এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ওই ছাত্রী পিরোজপুর জেলার নাজিরপুর বইঠাকাটা ডিগ্রি কলেজের ছাত্রী। তার সঙ্গে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মো. রিমন হাওলাদার তানভীরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পরে প্রেমের সর্ম্পক হয়। গত ২৬শে মে তানভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুরে ওই ছাত্রীর কাছে যায়।

     

    ওইদিনই মটর সাইকেলযোগে পটুয়াখালীর কলাপাড়ায় যাওয়ার পথে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল নামক স্থানে বখাটে রিপন জমাদ্দার, আফজাল ও রাকিবসহ তাদের দলবল নিয়ে ওই তিনজনকে আটক করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং ওই কলেজছাত্রীকে পার্শ্ববর্তী ফারুক জমাদ্দারের বাগানে নিয়ে ধর্ষণ করে। তাদের তিনজনকে স্থানীয় প্রভাবশালী হোসনেয়ারার ঘরে আলাদা কক্ষে আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে ভয়ভীতি দেখায়।

    তানভীরের অভিভাবক মুক্তিপণের ৩০ হাজার টাকা বখাটেদের হাতে তুলে দেয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ প্রথমে রিপন জমাদ্দারকে আটক করা হয়। পরে আরো ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ‘খবর পেয়ে আমরা কলেজ ছাত্রী ও তার প্রেমিক তানভীর এবং বন্ধু রায়হানকে উদ্ধার করি।’ ৬ জনকে আটক করি বাকিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unexpected twists of non gamstop casinos for cautious newcomers

    For newcomers approaching non gamstop casinos, understanding their unique rules and payment options can ease initial hesitation and offer a clearer sense of what to expect moving forward.