More

    এক মাস পর অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

    অবশ্যই পরুন

    অপহরনের এক মাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে মিসিপাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
    এ সময় মূল অপহরণকারী রুবেলকে গ্রেফতার করা হয়। রুবেল মঠবাড়িয়া ছোট মাছুয়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। এ ঘটনায় এর আগে রুবেলের বোন রেক্সনা ও ভগ্নিপতি বেল্লালকে গ্রেফতার করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া ওই স্কুল ছাত্রী মঠবাড়িয়া পৌর শহরে স্কুলে যাওয়া-আসার পথে বখাটে রুবেল উত্যক্ত করত।

    গত ৮ মে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী এক আত্মীয়র বাড়ি যাবার পথে পৌরশহরের কল্লাকাটা ব্রীজ সংলগ্ন সড়ক থেকে তাকে অপহরণ করে রুবেল ও তার সহযোগীরা।

    এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরের দিন মঠবাড়িয়া থানায় রুবেলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী রুবেলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অপহরণের ঘটনায় রুবেলের বোন রেক্সনা ও ভগ্নিপতি বেল্লালকে আগেই গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...