More

    বরিশালে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে লাশ ফিরলেন স্ত্রী

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    সড়ক দুর্ঘটনায় হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।

    হিজলা থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।

    হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে গেলে বেপরোয়া গতির একটি ইট বহনকারী ট্রলি তাদেরকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. ছমিরের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

    ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকে অভিযান চলছে। পাশাপাশি নিহত মারুফা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoOfferWageringOLBG Member Opinion Wonders Red100 Zero-choice bonus spins after you enjoy ?100×4

    Generally, one gambling establishment program who may have registered the market in the last 2 to 3 age bezoek...