More

    বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ইন্তেকাল

    অবশ্যই পরুন

    বরিশাল অঞ্চলের সুইসাইডিক্যাল স্কোয়াডের প্রধান কমান্ডার বীর মুক্তিযোদ্বা খালেকুজ্জামান ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৮ জুন) সকালে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

     

    দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে এই মুক্তিযোদ্ধার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তাছাড়া তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জিএম দায়িত্বে ছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত সচিব পদে কর্মরত ছিলেন।

     

    বীর মুক্তিযোদ্বা খালেকুজ্জামান ফারুক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হােসেনের বড় ভাই।

     

    সূর্যসন্তান খালেকুজ্জামান ফারুকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শাশীম এমপি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

     

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, আজ আসর বাদ ঢাকায় প্রথম জানাযা শেষে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে এবং আগামীকাল সকাল ৪টায় কলেজরোস্থ মুসলিম গোরস্থান মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে সমাহিত করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mosbet-də sadə ödənişlər və sürətli oyun axını təcrübəsi

    Mosbet istifadəçilərə sadə və sürətli ödəniş üsulları təqdim edir, bu da oyun zamanı fasiləsiz və rahat təcrübə təmin edir. Sistem həm yeni, həm də təcrübəli oyunçular üçün əlçatandır.