More

    বরিশাল বিভাগে ১৫৮৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৩

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৪০০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালে বিভাগে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। আর গেল ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ১৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।

    পাশাপাশি সর্বশেষ তথ্যা অনুযায়ী, সম্প্রতি মৃত্যু হওয়া ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা এলাকার বাসিন্দা অনিল দাসের (৬৫) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। ফলে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

    এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৭ হাজার ৭৬৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

    যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৬ হাজার ১১৫ জনকে। এরমধ্যে ১৩ হাজার ৫০১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৬৫০ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ছয়জন। এরইমধ্যে ৪৭৫ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ১৮ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

    এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৯২৪ জন, পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৩৯ জন, পিরোজপুরে ১০৬ জন, বরগুনায় ১৩১ জন ও ঝালকাঠিতে ৯৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ৪০০ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৩৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১০ জন, ঝালকাঠিতে চারজন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Investigative Journalism in the World of Casinos

    The allure of casinos has captivated millions, drawing them into a world where fortunes are won and lost in...