More

    গৌরনদীকে ইয়োলো জোন হিসেবে চিহিৃত করেছে প্রশাসন

    অবশ্যই পরুন

    করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি এ ঘোষনা করেন। এ ছাড়া পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেড জোন হওয়ায় উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্পোর্টে চেক পোর্ট বসিয়েছে লক-ডাউন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
    উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়ৎত মোঃ আমরুল্লাহ জানান, এ যাবত সর্বমোট ৪০৬টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনের শরীরে করোনার সনাক্ত হয়েছে। সনাক্তকারীর মধ্যে একজন মৃত্যু বরন করেছে। সুস্থ্য হয়েছেন ৫জন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের ম্যাপ অনুযায়ী জেলা প্রশাসনের নির্দেশে উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহিৃত করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব রহমান জানান, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেড জোন চিহিৃত হওয়ায় গৌরনদী উপজেলার জনসাধারনের নিরাপত্তার কথা চিন্ত করে সীমান্তবর্তী যাতায়াতের পথ টরকীচর ব্রিজসহ বিভিন্ন স্পোর্টে পুলিশ চেক পোর্ট বসিয়ে জনসাধারনসহ যানচলাচল বন্ধ করে দিয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...