More

    গৌরনদীতে সরকারি নির্দেশ অমান্য করায় ৮টি ব্যবসা প্রতিষ্টান ও পথচারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে সরকারি নিদের্শ অমান্য করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানায় ১৬টি মামলায় ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
    ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী, টরকী, মাহিলাড়া ও আশোকাঠী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৮টি ব্যবসা প্রতিষ্টান ও ৮পথচারীকে ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...