More

    বরিশালে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

    ওসমান ফকির (৩০) পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে গাছ নিয়ে পিরোজপুরের কাউখালী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।
    পুলিশ জানায়- বুধবার ভোর রাত ৪টার দিকে ট্রলারটি সাহেবেরচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা টরকী-গৌরনদীগামী একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দেয়।

    ওই সময় ঘুমিয়ে থাকা শ্রমিক ওসমান নদীতে পড়ে নিখোঁজ হলে বুধবার সারাদিন খোঁজাখুঁজি করে উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে।

    মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Extremely harbors hover up to 96%, but with the new 777 modern jackpot, it will be down

    While keen on slots with iconic 7s, fruits signs, and possibly the casual smart auto technician, you'll become right...