More

    বরিশালে শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস পরিস্থিতিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান বরিশাল জেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।

    আজ ৬ জুলাই সোমবার দুপুর ১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে কোভিট-১৯ এর কারণে বরিশাল জেলায় ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান পাশাপাশি তিনি এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদাসহ আরো অনেকে।করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে।

    বরিশাল সদর উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১২ লক্ষ ৮০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২২৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা, হিজলা উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা,

    মুলাদী উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৭৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা, আগৈলঝাড়া উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৪৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা, উজিরপুর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা, বানারীপাড়া উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৫৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। আজ থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে পৌছে যাবে এর অর্থ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Plongée dans l’univers des Narcotiques et leur influence sur le sport

    Les narcotiques et leur utilisation dans le sport suscitent un intérêt croissant, notamment en raison de leur impact potentiel...