More

    গৌরনদীতে পিকআপ চাপায় দুইজনের মৃত্যু

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেরার ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান দূর্ঘটনায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক নারী গুরুতর ভাবে আহত হয়েছেন।
    গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুই নারী একজন পুরুষকে চাপায দেয়। এতে পুরুষ পথচারী বারেক বেপারী (৬০), মহাসড়কের পাশে বসে পাটকাঠী তুলতে থাকা লিপি আক্তার (৩০) ও আলেয়া বেগম (৫০) নামের তিনজন গুরুতর ভাবে আহত হন।
    তিনি আরও জানান, তাৎক্ষনিক খবরপেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বারেক বেপারী ও লিপি আক্তারের মৃত্যু হয়। নিহত বারেক বেপারী ইল্লা গ্রামের হাসেম বেপারীর পুত্র ও লিপি আক্তার ডাসার থানার পূর্ব পুয়ালী গ্রামের তাজুল ফকিরের স্ত্রী। এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unveil die Geheimnisse des Onlinespiels: Deine Quelle für fundiertes Glücksspielen

    ContentDie Welt der OnlinespieleBewährte Strategien für erfolgreiches GlücksspielenDie Vorteile des Glücksspiels online Die Welt des Glücksspiels hat sich in den...