More

    বরিশালে ইয়াবাসহ মার্সেল কোম্পানীর এজেন্ট গ্রেফতার

    অবশ্যই পরুন

    মার্সেল টিভি ও ফ্রিজ কোম্পানীর এজেন্ট ব্যবসার আড়ালে ইয়াবাসহ অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কামাল হোসেন নামের এক বিক্রেতা।
    রোববার কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল জেলার আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মৃত সিরাজ সরদারের পুত্র। জেলা ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত কামাল হোসেনের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবাসহ তার অপর দুই সহযোগিদের গ্রেফতার করা হয়েছে।
    জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর কমলেশ চন্দ্র হালদার ও ইন্সপেক্টর হরিদাস নাগের নেতৃত্বে কাশিপুর বাজার এলাকায় অভিযানে ৩২০পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলো-আগৈলঝাড়ার নগরবাড়ি রোডের মার্সেল টিভি ও ফ্রিজ কোম্পানীর এজেন্ট কামাল হোসেন, তার সহযোগি ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের আদম আলী সরদারে পুত্র সাব্বির আহম্মেদ কয়েস ও ঝালকাঠির দক্ষিণ শিবপাশা গ্রামের শহীদুল ইসলাম পাইকের পুত্র রনি পাইক। সূত্রে আরও জানা গেছে, কামাল দীর্ঘদিন থেকে টিভি, ফ্রিজ ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসা করে আসছিলো। মাদক ব্যবসা করে এলাকায় সে বিস্তার সম্পত্তির মালিকও হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...