More

    বরিশালে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

    অবশ্যই পরুন

    বিভাগীয় শহর বরিশালে স্বাধীনতার স্থপতি,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ ১৫ আগস্ট কালোরাতে ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহতদের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যপি নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

    আজ শনিবার (১৫ই) আগস্ট রাতের প্রথম প্রহরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যলয় সংলগ্ন জাতীর জনক বঙ্গবন্ধু ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অপর্ণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এদিকে সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতীর জনের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

     

    এখানে প্রর্যায়েক্রমে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম,বরিশাল মেট্রো পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা পূস্পার্ঘ অপর্ণ করা সহ জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    সকাল নয়টায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা নেতৃবৃন্দ।

     

    এর পরপরই প্রর্যায়েক্রমে বরিশাল জেলা জাতীয় শ্রমীকলীগ,বরিশাল জেলা কৃষকলীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,সরকারী আইন কর্মকর্তা বৃন্দ,বরিশাল সদর উপজেলা পরিষদ,বরিশাল জেলা মহিলালীগ, মহিলা যুবলীগ,জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ,বরিশাল চেম্বারর্স অব কমার্স,জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

    এছাড়া নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংদেশ গ্র“ট থিয়েটার বরিশাল কমিটির আয়োজনে জাতীর জনকের অস্থায়ী প্রতিকৃতিতে বরিশাল সাংস্কৃতিক জোট সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ এখানে শ্রদ্ধা নিবেদন করে।

     

    অপরদিকে বগুড়ারোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শৃদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সদস্যরা।

    এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ, দোয়া-মোনাজাত ও মন্দির ও প্যাগোডা, গ্রিজ্জায় উপসানালয় প্রার্থনার আয়োজন করা হয়েছে।

     

    অন্যদিকে নগরের নাজিরপুলে বিসিসি প্যানেল মেয়র (এপিপি)এ্যাড, রফিকুল ইসলাম খোকনের ব্যাক্তিগত আয়োজনে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

     

    এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় শোক পতাকা অর্ধনির্মিত উত্তোলন করা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....