More

    গৌরনদীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    অবশ্যই পরুন

    মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে অপারেশন কোভিড শিল্ডের আওতায় বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
    বুধবার সকালে উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ হাসিনা সেনানিবাসের সৌজন্য, ছয় পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপণায় ও বরিশাল সিএমএইচের সহযোগিতায় ৬২ ই বেঙ্গল রেজিমেন্ট চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করেন।
    এসময় উপস্থিত ছিলেন ৬২ ই বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়সল আবেদী হাসান (পিএসসি), বরিশাল সিএমএইচের চিকিৎসক ক্যাপ্টেন মোঃ জায়েদুল আলমসহ ৬২ ই বেঙ্গলের অন্যান্য সদস্যরা। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দুঃস্থদের মাঝে স্বল্প সংখ্যক ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তাজ পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা...