More

    গৌরনদীতে নিহত ইাজবাইক চালক মামুন রাঢ়ীর একমাত্র কন্যা পিতৃহত্যার বিচার চায় শিশু মারিয়া

    অবশ্যই পরুন

    মা, চাচা ও দাদা-দাদীর কান্না দেখে ছোট্ট শিশু মারিয়াও বুঝতে পেরেছে তার পিতা আর বেঁচে নেই। পিতার মত এখন আর কেউ তাকে আদর করে বুকে জড়িয়ে ধরবেনা। ঘাতকেরা তার পিতাকে মেরে ফেলেছে। তাইতো পিতৃহত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর সাথে রাজপথে প্লাকার্ড হাতে দাড়িয়েছে শিশু মারিয়া।
    রোবাবর বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে ইজিবাইক চালক মামুন রাঢ়ী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বামরাইল ইউনিয়নের সর্বস্তরের জনতা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শাওন বালী। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
    উল্লেখ্য গত ১৯ আগষ্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে বের হয় বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর পুত্র মামুন রাঢ়ী। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। নিখোঁজের আটদিন পর গত বুধবার দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে গলাকাটা, হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে গৌরনদী মডেল থানা পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....