More

    কালভার্টে উঠতে কাঠের সাঁকো

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এলজিইডি’র অর্থায়নে ব্রিজের আদলে কালভার্ট নির্মাণ করে অ্যাপ্রোচ না করায় কালভার্টে উঠতে বাঁশ ও ও কাঠের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। জানা গেছে, অরিয়েন্ট ট্রেডার্স নামের বরিশালের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণের কাজ পায়।

    ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে কালভার্টটি গত কয়েক মাস পূর্বে নির্মাণ করা হলেও এর অ্যাপ্রোচ নির্মাণ না করায় স্থানীয়রা বাঁশ, সুপারী গাছ ও কাঠের সাঁকো তৈরী করে এর ওপর থেকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও বৃদ্ধজনদের কালভার্ট দিয়ে এভাবে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়।

    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, কোভিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাস ও অতি বর্ষণের কারণে নির্ধারিত সময়ে কালভার্টের অ্যাপ্রোচ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ্রোচ নির্মাণ করে কালভার্টটি যান ও জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তুলতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। অরিয়েন্ট ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে ও কাজ দেখভালের দায়িত্বে থাকা তামিম হাসান একই কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কালভার্টের অ্যাপ্রোচ করে দেওয়া হবে বলে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mahjong Titans (Easy) An easier particular Mahjong Titans with an increase of win odds and you can tool compatibility

    A beneficial pointers is additionally to enter the private closet and you can familiarize yourself with a few chosen...