More

    বানারীপাড়ার দীর্ঘদিনের অবহেলিত সেই পুলটি সংস্কার করে দিলেন এমপি মিরা

    অবশ্যই পরুন

    দেশের বিভিন্ন জনপ্রিয় অনলাইন পোর্টালে গত ৭ সেপ্টেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বার’মাতবরের বাজারের চরম অবহেলিত জরাজীর্ণ পুল নিয়ে স্বচিত্র সংবাদ প্রকাশ করা হয়েছিলো। সাধারণ মানুষের দুঃখ-দূর্দশার কথা ফুটে উঠেছিলো অনলাইন পোর্টাল গুলোর ওই সংবাদটিতে। ওই পুলটি দিয়ে বিশেষ করে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশু শিক্ষার্থী,বৃদ্ধজন এবং প্রসূতী রোগীদের পার হবার মতো অবস্থা ছিলোনা।

    জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরার নজরে আসে অবহেলিত ওই পুলটির সংবাদ গুলো। এমনই তথ্য জানিয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার জানান, আপা সংবাদ পড়েই তাকে পুলটি নতুন করে সংস্কার করে দেয়ার কথা বলেন।

    ৯ সেপ্টেম্বর সকাল থেকে সৈয়দা রুবিনা আক্তার মিরা আপার নিজ অর্থায়নে পুলটি কাঠ দিয়ে সম্পূর্ণভাবে নতুন করে সংস্কার করে দেয় উপজেলা ছাত্রলীগ। সংস্কার কাজে ফোরকান আলী হাওলাদার উপজেলার বিভিন্ন স্থানের ছাত্রলীগের কর্মীদের নিয়ে নিজেরাই শ্রম দিয়ে পুলটি সংস্কার করেণ।

    এলাকাবাসীর অনেক আবেদনের পরেও যুগ পেরিয়ে গেলেও যখন পুলটি সংস্কার হচ্ছিলোনা,তখন তারা সব আশা ছেড়েই দিয়েছিলো। তবে ৭ তারিখের সংবাদ পরে ৯ তারিখে পুল সংস্কার এটা ওই এলাকাবাসীর কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। অনেকের মতামত এমন ছিলো যে,বাস্তবটা এখনও তারা বিশ্বাস করতে পারছেন না।

    উল্লেখ্য এমপি মিরার নিজ অর্থায়নে বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানের জন দূর্ভোগ লাগবে ধারাবাহিকভাবে উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফোরকান আলী হাওলাদারের নেতৃত্বে কাজ করছে ছাত্রলীগ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In Lucky Hours Spielsalon wird kein Pramie blank Einzahlung serviceleistungen

    Ihr maklercourtage system spielbank unter einsatz von Belohnungen fur jedes regelma?ige Spieler sei inoffizieller mitarbeiter Lucky Hrs Tafelgeschirr gar...