More

    ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ মেয়েটির মা নিজ স্বামীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন বরিশালকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    মামলার বিবরণ ও পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নন রসুলের সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী মামুন তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করেন। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়।

    পরের দিন সকালে বিষয়টি মেয়ে তাঁর মাকে জানালে বাবা মামুন হাওলাদার কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন। ২৮ আগস্ট রাতে মামুন হাওলাদার ঘর থেকে স্ত্রীর জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। মামুনের স্ত্রী রেশমা বেগম দীর্ঘদিন বিদেশে ছিলেন ।

    বাদীর আইনজীবী বণি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন স্বামী মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ যোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী। সন্তানরা বাবার বাড়িতে থাকতো। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন । খবর পেয়ে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন।

    দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যায় মামুন। স্ত্রী মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণের চেস্টা করেন। আদালত বাদির বক্তব্য গ্রহণ করে পিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Algunos detalles como una falta sobre algunos metodos de pago, resultan minimos delante su oferta

    A lo largo de mi propia analisis, comprobe cual la puerta en niveles excelentes mejoramiento realmente la experiencia, pues...