More

    গৌরনদীতে ছাঁদের টবে গাঁজা চাষ

    অবশ্যই পরুন

    দালানের ছাঁদের টবে গাঁজা চাষ করার অপরাধে বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লা থেকে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লা (৩০) নামের একজন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল ওই মহল্লার ছাদের মোল্লার পুত্র। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
    মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, হুমায়ুন কবির, পিনাকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি দালানের ছাঁদে টব লাগানো তিন ফুট গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Εξερεύνηση_και_pistolo_casino_με_κριτήρια_επιλογή

    Εξερεύνηση και pistolo casino με κριτήρια επιλογής για μοναδικές εμπειρίες παιχνιδιούΑξιολόγηση της Ασφάλειας και της Αξιοπιστίας του Pistolo CasinoΈλεγχος...