More

    গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা কালী মন্দিরের পাশে শুক্রবার সকালে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় সুমন দালাল (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।
    গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাঘমারা গ্রামের সুমন দালাল প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে টরকী বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। বার্থী তাঁরা কালী মন্দিরের পার্শ্ববর্তী মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাজারের দিক আসছিল। পথিমধ্যে পিছন থেকে আসা মোটর সাইকেল চালক ফয়ছাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। মোটর সাইকেল চালক ফয়ছাল হোসেন ও সুমন দালাল গুরুতর আহত হয়। উভয়কে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষনা করেন এবং ফয়ছাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...