More

    বাউফলে ৭ রাউন্ড গুলিসহ জলদস্যু আটক

    অবশ্যই পরুন

    তেতুঁলিয়ার দুর্ধর্ষ জলদস্যু মহসীন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল রাড়ীকে (৫২) আটক করা হয়েছে। বাউফলের তেঁতুলিয়া নদীতে ডাকাতির সময় ৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করেন স্থানীয় জেলেরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী জলদস্যু বাহিনী তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় সুমন সাজ্জাল নামে এক জেলের নৌকায় ডাকাতির সময় কয়েকজন জেলে প্রতিরোধ গড়ে তোলেন।

    এ সময় জেলেদের বৈঠার আঘাতে অস্ত্রসহ কামাল রাড়ী নামের এক জলদস্যু অস্ত্রসহ নদীতে পড়ে যায়। তখন অবস্থা বেগতিক দেখে অন্যান্য ডাকাতরা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে জেলেরা ৭ রাউন্ড শট গানের গুলিসহ কামাল রাড়ীকে আটক করে কালিশুরী আরআরএফ পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।

    আটক কামাল রাড়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাড়ীর ছেলে। তার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা রয়েছে। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটক কামাল রাড়ী দীর্ঘ দিন ধরে বাউফলের তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে। তার বাহিনী নৌ-যাত্রী ও জেলেদের সর্বস্ব লুট করে নিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wat maakt de top 10 online casino België verrassend eenvoudig voor nieuwe spelers

    De heldere opzet en intuïtieve navigatie van de top 10 online casino België zorgen ervoor dat nieuwe spelers snel wegwijs raken zonder overweldigd te raken, wat het starten laagdrempelig maakt.