More

    মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে ১ বছর ধরে ধর্ষণ, ২ ভাসুরের বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায়এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে তার দুই ভাসুরের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন হাসান (২৭) ও রুবেল (২৪)।

    ওই গৃহবধূর নানা জানান, এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের এক গ্রামে তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার বড় ভাসুর বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করেন। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখেন। এর কিছুদিন পর তার মেজ ভাসুরও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন।

    গ্রামবাসী জানান, সোহেলের (২২) সঙ্গে বছর খানেক আগে ওই মেয়ের বিয়ে হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম করে ছোট ভাই বিয়ে করেন। তার বড় দুই ভাই অবিবাহিত।

    ওই ভিকটিম জানান, লোকলজ্জার ভয়ে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। কিন্তু নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ায় নানাকে বিষয়টি জানান। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন।

    মামলা হওয়ার পর ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. মো. মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছেন। রোববার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...