More

    মাদারীপুর থেকে স্কুল ছাত্রীকে অপহরন করে গৌরনদীতে ধর্ষণ ॥ এক সহযোগী গ্রেফতার

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি থেকে এক স্কুল ছাত্রীকে অপহরন করে বখাটে ও তার সহযোগীরা নিয়ে আসে গৌরনদীতে। বখাটে সোনা মন্ডল গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামে তার এক নিকটতম আত্মীর বাড়িতে জিন্মি করে ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ বুধবার বিকেলে ধর্ষণে সহযোগীতা করায় ইতি দাসকে গ্রেফতার করেছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া জানান, পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিকাল এর দশম শ্রেণির ছাত্রী (১৫) গত ২১ সেপ্টেম্বর বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য স্কুলে আসার সময় প্রতিবেশী মুদি দোকান্দার সোনা মন্ডল তার সহযোগীদের নিয়ে কৌশলে মোটর সাইকেল যোগে অপহরন করে। পরবর্তীতে অপহরনকারী সোনা মন্ডল তার নিকটতম আত্মীয় উপজেলার বাথী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের মৃত রনজিৎ দাসের স্ত্রী ইতি দাসের বাড়িতে জিন্মি করে ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বুধবার বিকেলে এজাহারভূক্ত আসামি ইতি দাসকে কটকস্থল এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া গ্রেফতার করেন।
    অপহরন ও ধর্ষণের অভিযোগের কথা অস্বীকার করে সোনা মন্ডলের নিকটতম আত্মীয় নিখিল ভক্ত বলেন, এটি একটি প্রেম ঘটিত বিষয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Εξερεύνηση_και_pistolo_casino_με_κριτήρια_επιλογή

    Εξερεύνηση και pistolo casino με κριτήρια επιλογής για μοναδικές εμπειρίες παιχνιδιούΑξιολόγηση της Ασφάλειας και της Αξιοπιστίας του Pistolo CasinoΈλεγχος...