More

    নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা । ৫ অক্টোবর সোমবার রাতে (সাড়ে ৮টার দিকে)উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়ড়াবাদ নদী থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেই গলাচিপা উপজেলার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো. নিজাম,কলাপাড়া উপজেলার স্বপন খান, রাঙাবালি উপজেলার লিটন হাওলাদার,পটুয়াখালী সদর উপজেলার আ. লতিফ ও বাউফল উপজেলার উলানিয়ার সাইদুল প্যাদা।

    জানাগেছে, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ জন সদস্য রাত সাড়ে ৮টার দিকে একটি মাছ ধরা ট্রলারে ৪ টি গরু ও ৩টি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে ঘাট দেয়। এসময় ট্রলারের লোকজনের গতিবিধিতে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ৭ জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়।

    খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু ও মহিষসহ ওই ৭ চোরকে গ্রেফতার এবং ট্রলারটি জব্দ করেন। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার এ ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casinos online legais Portugal ️ Melhores casinos Play Slots guia de slots em português online 2023

    Além disso (a rapidez nos saques é um aspecto altamente valorizado), pois permite que os jogadores tenham acesso rápido...