More

    ঝালকাঠির নলছিটিতে গৃহবধূকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে শহিদুল হাসান হিরণ (৩০) যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার রাতে উপজেলার কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ওই যুবকের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেছে গৃহবধূ। এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, শনিবার রাতে কাঠিপাড়া গ্রামে ওই গৃহবধূর বাড়ির পেছনের গাছ বেয়ে ছাদ থেকে ঘরের ভেতরে প্রবেশ করেন হিরণ। তিনি গৃহবধূর কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তাঁর চিৎকার শুনে পরিবার ও আশেপাশের লোকজন এসে ধর্ষণকারী যুবককে আটক করে। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে নানা অপবাদ দিয়ে মারধর করেন শ্বশুর বাড়ির লোকজন। এমনকি ধর্ষণকারী ও গৃহবধূকে পাশাপাশি বসিয়ে অশ্লীল ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন স্থানীয়রা। ঘটনার পরপরই গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

    গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী ঢাকায় চাকরি করেন। ধর্ষণের ঘটনা শুনে তিনি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তাঁর পরিবারের লোকজন আমাকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আমি নির্যাতিত হলাম আবার তাদের মারও খেলাম।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, ধর্ষণের ঘটনায় মামলা করেছেন ওই গৃহবধূ। আসামিও গ্রেপ্তার হয়েছে। ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে শুনেছি, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non lasciarti alterare da fantomatici trambusto crypto online che tipo di propongono gratifica prelevabili subito

    Preferire certain mucchio crypto insolito significa addirittura raggiungere rso giochi oltre a recenti! Presente e cio ad esempio acquitte insecable...