More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা’র জন্মদিন পালন

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৭ তম জন্মদিন।

    জন্মদিন উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় শেরে বাংলা এ কে ফজলুল হক-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো: ইব্রাহিম মোল্লার নেতৃত্বে হল প্রশাসন।

    এসময় অন্যান্যদের মধ্যে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: সোহেল রানা, সেকশন অফিসার মো: জসিম উদ্দিন সহ কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

    শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৭ তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এক বিশেষ দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

    বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা এখন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রীতিমতো চমকে দিয়েই বাংলাদেশের জার্সিকে বেছে নিয়েছিলেন তিনি। ২০২৫...