More

    বরিশালে ‘এক ঘণ্টার ডিসি’ হলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মুনা

    অবশ্যই পরুন

    বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাদিরা জাহান মুনা। মঙ্গলবার দুপুরে এক ঘণ্টার জন্য এ দায়িত্ব পান তিনি।

    এসময় মুনা কিশোর গ্যাং নির্মূল, বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন। পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

    একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীবে দায়িত্ব নেন মুনা।

    এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব নিয়েই বরিশাল নগরীর রুপাতলী এলাকার মেয়ে মুনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক মুনা ও বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বক্তব্য রাখেন।

    ‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা। যাতে করে নারীদের আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হতে প্রেরণা পায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Betr login bonus guide: Aussie players’ offers, wagering & more

    Why the Betr Login Matters for Aussie PlayersHow to Register and Create Your AccountStep‑by‑Step Betr Login ProcessPayment Methods and...