More

    বানারীপাড়ায় প্রয়াত মুক্তিযোদ্ধার সম্পত্তি জবরদখলের পাঁয়তারা

    অবশ্যই পরুন

    যিনি যুদ্ধ করে দেশ মাতৃকাকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন দেশেই প্রয়াত এক মুক্তিযোদ্ধার সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে প্রয়াত মুক্তিযোদ্ধা আ.খালেক মাঝির সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে। বাইশারী গ্রামের মুক্তিযোদ্ধা প্রয়াত আ.খালেক মাঝির সাড়ে ৮৫ শতক সম্পত্তি একই গ্রামের মো.শাহজাহান সিকদারের ছেলে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার জালজালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে রেকর্ড করার জন্য গত ৫ মাস পূর্বে বানারীপাড়া উপজেলা ভুমি অফিসে আবেদন করেন।

    বিষয়টি জানতে পেরে ওই মুক্তিযোদ্ধার ওয়ারিশনগন আপত্তিনামা দিলে তৎকালীণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস তা নামঞ্জুর করে মুক্তিযোদ্ধার ওয়ারিশগনের নামে রেকর্ড সংশোধন করে দেন। মুক্তিযোদ্ধা আ. খালেক মাঝির ছেলে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত  সৈনিক মো. জহিরুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে মোহাম্মদ আলী সিকদার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরী করা দলিলের সম্পত্তি রেকর্ড করানো ও সম্পত্তি জবরদখলের পাঁয়তারা করছেন।
    তিনি আরও জানান মোহাম্মদ আলী সিকদারের তৈরী করা ওই দলিল চ্যালেঞ্জ করা হলে বরিশাল জেলা রেজিষ্টার কর্তৃক তা জাল প্রমান হয়েছে। তারপরেও মোহাম্মদ আলী সিকদারের অপতৎপরতা অব্যাহত রয়েছে। 

    এদিকে এ অভিযোগ অস্বীকার করে বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ মিমাংশার জন্য অচলনামায় সাক্ষর করে স্থানীয় শালিসদারদের সিন্ধান্তের অপেক্ষায় রয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...