More

    মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভাণ্ডারিয়ায় বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    ফ্রান্স কর্তৃক মুহাম্মদ (স:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরের ভা-ারিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে উপজেলা পৌরসভার গাজীপুর নতুন বাজারে তৌহীদি জনতার উদ্যোগে এ মিছিল ও পথ সভার আয়োজন করা হয়।

    এতে বক্তব্য রাখেন মাও: আবু হানিফ, হাফেজ শহিদুল ইসলাম, মাও: আব্দুর রহমান, মাও: শেখ ফরিদুল ইসলাম, মাহিবুল ইসলাম খন্দকার, ইসলামী আন্দোলনের নেতা এম এম রেদওয়ান, জাহিদুল ইসলাম প্রমুখ।

    এ সময় বক্তারা ফ্রান্স কর্তৃক মুহাম্মদ (স:) নিয়ে কটুক্তিকারীর ফাঁসি সহ এ প্রতিবাদে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন, ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবী জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এনএসআইয়ের তথ্যে বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২.৮২ লাখ টাকা

    বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে...