More

    কাউখালীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি এই দণ্ড দেন।

    সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের মো.শাহাজাহান হাওলাদারের ছেলে চানঁ হাওলাদার (২২)। তাঁকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাঁর মা হেলেনা বেগম মাদকাসক্ত ছেলের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন।

    হেলেনা বেগম জানান, চাঁন অটোরিকশা চালাতেন। প্রায় তিন-চার বছর বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য চানঁ প্রায়ই বাড়িতে অত্যাচার করতেন। সম্প্রতি তাঁর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শনিবার তিনি নিজের ঘরে ভাঙচুর চালান। অতিষ্ঠ হয়ে কোনো উপায় না পেয়ে তিনি ও তার বড় ছেলে স্বপন হাওলাদার কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

    ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা বলেন, ভ্রাম্যমাণ আদালত বাড়ি গিয়ে চানঁকে আটক করেন। এ সময় তার কাছে ২পিস ইয়াবার বড়ি ও মাদকদ্রব্য সেবনের সরজ্ঞাম পাওয়া যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...