More

    গৌরনদীতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে গাছের চারা কর্তন ও জমির সিমানা পিলার উপরে ফেলার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে প্রতিপক্ষের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন জাতের গাছের চারা কর্তনসহ সিমানা পিলার উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘঁটনায় হাবুল খান গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘঁটনাস্থল পরিদর্শন করেছেন।
    জানা গেছে, ধুরিয়াইল গ্রামের হাবুল খান ধুরিয়াইল মৌজায় জেএল নং-৩৫, এস,এ খতিয়ান নং-৩৬৮, ডিপি-৫১৫, এস,এ দাগ-৩৫৪,৩৫৫ হাল ৩৭৬,৩৭৭, ১২ শতাংশ জমির মালিক। উক্ত জমি দীর্ঘ দিন যাবত হাবুল খান ভোগদখল করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। উক্ত জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী মোঃ হাফিজুর রহমান ফকিকের সাথে। বিরোধ নিয়ে একাধিকবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মানিক খান, ইউপি সদস্য সরোয়ার হোসেন ও আলাউদ্দিন হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সালিশ বৈঠকের মাধ্যামে মিমাংসা করে দেন। হাবুল খান অভিযোগ করেন, প্রতিপক্ষ মোঃ হাফিজুর রহমান ফকির কোন কিছু তোয়াক্কা না করে তাকে নানা ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। নিরুপায় হয়ে হাবুল খান বাথী ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার কাছে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান উভয় পক্ষের কাগজপত্র পর্যালচনা করে উভয় পক্ষদের নিজেস্ব আমিন দ্বারা মেপে সিমানা নির্ধারন করে দেন। পরবর্তীতে প্রাপ্য জমিতে হাবুল খান বিভিন্ন জাতের গাছের চারাগাছ রোপন করেন। গত রবিবার হাফিজুর তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে সিমানা উপরে ফেলে, চারা গাছ কেটে ফেলে এবং প্রান নাশের হুমকি দেয়। হাবুল খান এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিপক্ষের হুমকির মুখে হাবুল খাঁন তার স্ত্রী, পুত্র, কন্যাসহ নিরাপত্তাহিনতায় ভুগছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Muligheden_for_at_vinde_stort_med_nvcasino_login_er_nu_tilgængelig_for_dig

    Muligheden for at vinde stort med nvcasino login er nu tilgængelig for digRegistrering og Sikkerhed hos nvcasinoVerifikation af KontoSpiludvalg...