More

    গৌরনদী হাসপাতাল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিপু আক্তার (২৬) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নিপুর আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সে মুলাদী উপজেলার কাচিরচর এলাকার শামীম হাওলাদারের স্ত্রী।
    নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে বাড়িতে বসে গৃহস্থালির কাজ করছিলো নিপু। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পরে যায় সে (নিপু)। তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মাটির উপর জিআই তার থাকায় নিহতের গলার পিছনে একটি দাগ হয়েছে বলেও নিহতের স্বজনরা উল্লেখ করেন।
    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, নিহতের গলার পিছনে দাগ থাকায় হাসপাতাল থেকে থানা পুলিশকে খবর দিলে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি বলেও তিনি উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...