More

    গৌরনদীতে ছাত্রলীগের শোক র‌্যালী

    অবশ্যই পরুন

    ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের প্রতিহিংসার স্বীকার বরিশালের গৌরনদী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বুলেটের ১৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
    এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারটায় গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। র‌্যালী শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...