More

    উজিরপুর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ॥ চলছে গনণা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। আজ (সোমবার ২৮ ডিসেম্বর ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে এর আগেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়।

    বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো।দুইটি ভোটকেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের ভিতর সামান্য হাতাহাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারী তার ভোট দেন।

    এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল সহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

    এছাড়া ও বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডের ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

    বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান নির্বাচন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট এজেন্ট বের করে দেওয়া ও কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন ,আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী জানান নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, দু একটি স্থানে কাউন্সিলরদের ভিতর সামান্য হাতাহাতির ঘটনা শুনেছি, ধানের শীষের প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেই ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...