More

    গৌরনদীতে আ’লীগ ও বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    আসন্ন তৃতীয়দফা বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
    মনোনয়ন পত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার দুপুরে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের নিকট তারা মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেল তিনটার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, ফরিদ হোসেন মিয়া, সরকারি গৌরনদী ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, যুবদল শামীম আহম্মেদ, শরীফ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ ভূইয়াসহ অন্যানরা। একইদিন অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...