More

    বাবুগঞ্জে ছাত্রদলের ঘোষিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিতদের বাধা

    অবশ্যই পরুন

    সদ্য ঘোষিত বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ব ঘোষিত আনন্দ মিছিলে পদত্যাগকারি, পদ বঞ্চিত ও পুলিশি বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকালে বাধারমূখে বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট মোড় ও নতুন হাট স্টেশনে পদত্যাগকারি, পদ বঞ্চিত ও পুলিশি বাধার মুখে আনন্দ মিছিল করতে পারেনি নবগত কমিটির নেতাকর্মীরা। এ ঘটনায় নবগঠিত কমিটির ব্যানার ছিনিয়ে নেওয়া হয়েছে ও একজনকে লাঞ্চিত করেছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
    এদিকে বাধার মূখে মহাসড়কে আনন্দ মিছিল করতে না পারলেও বিভিন্ন এলাকায় জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে খন্ড খন্ড মিছিল করেছে নব গঠিত ছাত্রদল কমিটির নেতাকর্মীরা। নবগঠিত কমিটির আহবায়ক আতিক আল-আমিনের নেতৃত্বে বাবুগঞ্জ স্টীল ব্রীজ, সদস্য সচিব ইয়াসির আরাফাত’র নের্তৃত্বে সরকারি আবুল কালাম কলেজ এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা দীর্ঘ ১৭ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি দেয়ায় জেলা কমিটির সভাপতি মাহফুজ আলম মিঠুকে ও সাধারণ সম্পাদক কামরুল আহসানকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া পদত্যাগকারী যুগ্ম আহবায়ক ইমরান বলেন, নবগঠিত কমিটি অছাত্র,অসাংগঠনিক ও অশিক্ষিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পকেটের লোক দিয়ে করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Драгон мани: обзор популярного онлайн-казино

    Драгон мани: обзор популярного онлайн-казино Что такое Драгон мани? Драгон мани — это современная игровая платформа, которая быстро завоевала популярность среди...