More

    বিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের মাক্স বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করুন।করোনার টিকা না আসা পর্যন্ত স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন।

     

    আজ সোমবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় রিকসা চালক,শ্রমিক, পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন কালে তিনি এ সব কথা বলেন।

     

    এ সময় তিনি আরও বলেন,বরিশাল নগরীর সড়ক গুলোকে যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিএমপির সুযোগ্য কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত নগরীর সড়কে কাজ করে যাচ্ছে।

     

    উল্লেখ্য, বরিশাল নগরীর আমতলার মোড়, সদর রোড সহ নগরীর গুরুত্বপূর্ন ১০ টি স্থানে ট্রাফিক পুলিশের পক্ষথেকে মাস্ক বিতরন করা হয়েছে।

     

    এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই (এডমিন) মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...