More

    বরিশালে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান জেলা কমিটির সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব এখন টালমাটাল সেখানে বাংলাদেশ সরকার প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

    তারই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে।

    আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রাজিব আহমেদ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান,

    বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    বাংলাদেশে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগের নিদের্শন মেনে স্থানীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

    সভাপতি পরিশেষে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা বাস্তবায়নসহ বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে পারস্পরিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...