More

    ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি

    অবশ্যই পরুন

    ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুন:স্থাপিত হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন জানান, রবিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সব ফেরি চলাচল।

    ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড় টার দিকে কুয়াশায় এতাটাই প্রকোপ ছিল যে নিকটবর্তী কোনও বস্তুটিও দেখা সম্ভব ছিল না। পরে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

    পরে রবিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয় বলে জানান সালাম হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...