More

    দেড় লাখ টাকার জাল নোট উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর হজরত শাহ্ জালাল সড়কের একতা লেনের একটি ভাড়া বাসা থেকে এক লাখ ৫০ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ শারমিন জাহান মণি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী নান্নু মিয়া এবং আরও এক সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে মণিকে আটক করা হয়। বুধবার বিকালে আদালতের মাধ্যমে মণিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান বিচারক।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার খাইরুল আলম জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মণির স্বামী নান্নু এবং জাহাঙ্গীর হোসেন নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। মণির স্বীকারোক্তি অনুযায়ী বিছানার তোষকের নিচ থেকে ৫শ’ টাকা মানের ৩১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

    উপকমিশনার আরও জানান, জাল টাকাগুলো কোথা থেকে কীভাবে এসেছে এবং গন্তব্য কোথায় ছিল সেটা তদন্তের পাশাপাশি পলাতক দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pin Up casinoda sadəlik özünü hiss etdirir – hər addımda sürətli və rahat oyun imkanı

    Pin Up casinoda intuitiv interfeys və sürətli yükləmə hər kəs üçün rahat oyun imkanları yaradır, bu da gündəlik əyləncəni sadə və əlçatan edir.