More

    গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় পুলিশের পিকআপের এসআইসহ ৪ সদস্য আহত

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে বাংলাদেশ কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে এসআইসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার রাত ৮টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আঃ রহমান, কনেস্টবল রিয়াজুল ইসলামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।
    গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, নৈশ টহল দিতে গৌরনদী থানা পুলিশের পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৪-২৭৮৫) বুধবার রাতে উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিল। বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) বুধবার রাত ৮টার দিকে তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে ট্রাকটি ব্রেক ফেল করে থানা পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আঃ রহমান, কনেস্টবল মোঃ রিয়াজুল ইসলাম আহত হয়। গুরুতর আহত পুলিশের ওই ৪ সদস্যকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রি দায়ের করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...