More

    বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আজ ২৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় পুলিশ লাইনস মাঠে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    শুরুতেই খেলায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয়।

    এ সময় দুটো ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ফাইনালে অতিঃ পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম ও অতিঃ উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব আকরামুল হাসান এর সমন্বয়ে গঠিত দলের সাথে উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর সমন্বয়ে গঠিত দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর দল চ্যাম্পিয়ন হয়।

    অপর খেলার ফাইনালে মোটরযান শাখা দলের আমিনুল ও জাকির এস.এ.এফ-১ দলকে ২-১ ম্যাচে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

    খেলা শেষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান কালে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘খেলাধুলা আমাদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘খেলার উদ্যোম উদ্দীপনা কে কাজে লাগিয়ে জননিরাপত্তায় সদাজাগ্রত বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে পুলিশি সেবা।’

    উল্লেখ্য যে ফাইনাল ম্যাচ শেষে দুটো ক্যাটাগরির একটিতে প্লেয়ার অব দা টুনামেন্ট নির্বাচিত হন অতিঃ পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম মহোদয়।

    অপর খেলায় প্লেয়ার অব দা টুনামেন্ট নির্বাচিত হন জনাব আমিনুল।

    উল্লেখ্য যে খেলা চলাকালীন পুরোটা সময়ে খেলায় মনমুগ্ধকর ধারাভাষ্য দিয়ে সবাইকে খেলায় আকৃষ্ট করে রাখেন সিনিঃ সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব রাসেল।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খান মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উপস্হিত ছিলেন সকল টিমের খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....