More

    কলাপাড়ায় ধর্ষণে এক কিশোরী ৭ মাসের অন্তঃসক্তা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিপুর ইউনিয়নে শামীম হাওলাদার
    (৩০) নামের এক যুবকের একাধিকবার ধর্ষণে এক কিশোরী ৭
    মাসের অন্তঃসক্তা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী
    হয়ে শামীমকে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা
    দায়ের করছেন। শামীম মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।
    কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর পিতার সাথে
    এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মহিপুরে মাছের
    গদিতে কাজ করত। ওই সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক
    গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাকা
    পেয়ে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিয়ের
    প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসক্তা
    হয়ে পরে। বিষয়টি জেনে তার পিতা মহিপুর থানায় একটি ধর্ষণ
    মামলা দায়ের করেন।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই কিশোরীর পিতা
    একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শামীমকে গ্রেফতারে পুলিশের
    চেষ্টা অব্যাহত চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...