More

    ‌‘ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরুচিকর’

    অবশ্যই পরুন

    করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অত্যন্ত অরুচিকর ও নিচু মনের পরিচয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।

    তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য ছিল ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর যত দ্রুততম সময়ের মধ্যে এই ভ্যাকসিনটা জনগণের মাঝে পৌঁছে দেয়া যায়। ভ্যাকসিনটা যাতে দেশে আনা যায় সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন থেকেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে আমাদের দেশের তথাকথিত বিরোধী দল যারা জনবিচ্ছিন্ন সেই বিএনপি এবং তার সহযোগীরা নানা সময়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক এবং অরুচিকর কথাবার্তা বলা শুরু করে।’

    রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং কলেজের উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    এ সময় সেখানে কলেজের শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মাহাবুব উল আলম হানিফ বলেন, বিএনপি প্রথমে বলেছিল ভ্যাকসিন আসবে না ভ্যাকসিন নিয়ে সরকার তালবাহানা করছে, এভাবে নানা কথা বলেছে, ভ্যাকসিন এসে গেছে দেশে, ভ্যাকসিন আসার পরে তা কে আগে নিবে কে পরে নিবে এসব নিয়ে কথা হচ্ছে। এমনকি এই ভ্যাকসিনের বিষয়ে মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলেছেন এটা অত্যন্ত অরুচিকর এবং নিম্ন মনের পরিচয় দিয়েছেন।

    ‘ভ্যাকসিন নেয়ার দায়িত্ব জনগণের সকলের, ভ্যাকসিন সরকার বের করেছে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য। যার যখন ইচ্ছে হবে সে তখন ভ্যাকসিন নেবেন, কেউ ইচ্ছা করলে প্রথম দিকে নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে পরবর্তীতেও নিতে পারেন। কিন্তু আমি না নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় বহন করে।’

    হানিফ আরও বলেন, বিএনপি আজ পর্যন্ত সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কোনো পজিটিভ কথা বলেছে? কেউ শুনেছে দেশের জনগণ? তারা তো শুরু থেকেই সরকারের বিরুদ্ধে নালিশই করে আসছে। এ জন্য অনেকেই এখন বিএনপিকে নালিশি পার্টি বলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    NV Casino SSL-titkosítás és adatvédelem

    TartalomMi az az SSL-titkosítás és hogyan működik?Az NV Casino adatvédelmi gyakorlata és szabályzataGyakori biztonsági kérdések és hibaelhárításA játékos felelőssége:...