More

    ইউএনওসহ ৪ জনকে উকিল নোটিশ গেজেট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন পরাজিত কাউন্সিলর প্রার্থীর

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভায় গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৬নং ওয়ার্ডের উটপাখি মার্কার পরাজিত কাউন্সিলর প্রার্থী সাবেক ভিপি সুমন মোল্লা তার প্রতিদ্বন্দ্বী টেবিল লাইট মার্কার বিজয়ী কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান শামীমের গেজেট বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। একইসাথে পুনরায় ভোট গণনার দাবি জানিায়ে তিনি (সুমন) আইনজীবীর মাধ্যমে বরিশাল জেলা প্রশাসক, জেলা রিটানিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ই-মেইলে উকিল নোটিশ পাঠিয়েছেন ।
    পরাজিত কাউন্সিলর প্রার্থী সুমন মোল্লা জানান, পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বুধবার আইনজীবীর মাধ্যমে বরিশালের প্রশাসক, জেলা রিটানিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ই-মেইলে উকিল নোটিশ পাঠিানো হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থীর গেজেট বাতিলের জন্য গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যে উকিল নোটিশ ও নির্বাচন কমিশনের কাছে প্রেরীত আবেদনের জবাব প্রদানসহ কার্যকরী ব্যবস্থা গ্রহন করা না হলে আদালতের স্মরনাপন্ন হবেন বলে সুমন মোল্লা জানান।
    পরাজিত কাউন্সিলর প্রার্থী সাবেক ভিপি সুমন মোল্লা অভিযোগ করেন, তার বিজয় সুনিশ্চিত জেনে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার, প্রশাসনের কর্মকর্তারা ভোট গণনার সময় তাকে (সুমন) জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়। পরবর্তীতে মোট কাস্টিং ভোটের চেয়ে ঘোষিত ফলাফলে বেশি ভোট দেখিয়ে সুক্ষ¥ কারচুপি ও অনিয়মের মাধ্যমে উটপাখি মার্কার ৬৬টি ভোট নষ্ট করে ২৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী টেবিল লাইট মার্কার কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান শামিমকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি বিজয়ী প্রার্থী আতিকুর রহমান শামীমের গেজেট বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.